বৃত্ত সংক্রান্ত পরিমাপ

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ বৃত্ত সংক্রান্ত পরিমাপ। এটি নবম – দশম শ্রেনী গণিতের পরিমিতি অংশের অন্তর্গত।

 

বৃত্ত সংক্রান্ত পরিমাপ

 

বৃত্ত সংক্রান্ত পরিমাপ

১ . বৃত্তের পরিধি

বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলা হয়। কোনো বৃত্তের ব্যাসার্ধ r হলে এর পরিধি c = 2πr, যেখানে π = 3.14159265… একটি অমূলদ সংখ্যা। π এর আসন্ন মান হিসেবে 3.1416 ব্যবহার করা যায়। সুতরাং কোনো বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে π এর আসন্ন মান ব্যবহার করে বৃত্তের পরিধির আসন্ন মান নির্ণয় করা যায়।

 

বৃত্ত সংক্রান্ত পরিমাপ

 

উদাহরণ ১৮.

একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে, এর পরিধি নির্ণয় কর।

সমাধান:

মনে করি, বৃত্তের ব্যাসার্ধ r

বৃত্তের ব্যাস 2r এবং পরিধি = 2πr

প্রশ্নানুসারে, 2r = 26  বা, r = 26/2 বা, r = 13 সে.মি.

বৃত্তের পরিধি = 2πr = 2 x 3.1416 x 13 সে.মি. = 81.68 সে.মি. (প্রায়)

২. বৃত্তাংশের দৈর্ঘ্য

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ r এবং AB = s বৃত্তচাপ কেন্দ্রে ৪° কোণ উৎপন্ন করে।

বৃত্তের পরিধি  = 2πr

বৃত্তের কেন্দ্রে মোট উৎপন্ন কোণ = 360° এবং চাপ s দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের ডিগ্রি পরিমাণ ৪°

আমরা জানি, বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্ৰস্থ কোণ ঐ বৃত্তচাপের সমানুপাতিক ।

8/360° = s/2πr =  বা, ৪ = πr8/180°

 

বৃত্ত সংক্রান্ত পরিমাপ

 

৩. বৃত্তক্ষেত্র ও বৃত্তকলা ক্ষেত্রফল

কোনো বৃত্ত দ্বারা বেষ্টিত এলাকাকে বৃত্তক্ষেত্র বলা হয় এবং বৃত্তটিকে এরূপ বৃত্তক্ষেত্রের সীমারেখা বলা হয়।

বৃত্তকলা:

একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়।

O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের পরিধির উপর A ও B দুইটি বিন্দু হলে, ∠AOB এর অভ্যন্তরে OA ও OB ব্যাসার্ধ এবং AB চাপের সংযোগে গঠিত একটি বৃত্তকলা ।

পূর্বের শ্রেণীতে আমরা শিখে এসেছি যে, বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের ক্ষেত্রফল = πr2

আমরা জানি, বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ঐ বৃত্তচাপের সমানুপাতিক ।

 

বৃত্ত সংক্রান্ত পরিমাপ

 

সুতরাং, এ পর্যায়ে আমরা স্বীকার করে নিতে পারি যে, একই বৃত্তের দুইটি বৃত্তাংশ ক্ষেত্র এবং এরা যে চাপ দুইটির উপর দন্ডায়মান এদের পরিমাপ সমানুপাতিক।

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ।। AOB বৃত্তকলা ক্ষেত্রটি APB চাপের উপর দন্ডায়মান, যার ডিগ্রি পরিমাপ ৪। OA এর উপর OC লম্ব টানি।

বৃত্তকলা AOB এর ক্ষেত্রফল/বৃত্তকলা AOC এর ক্ষেত্রফল = ∠AOB এর পরিমাপ/∠AOC এর পরিমাপ

বা, বৃত্তকলা AOB এর ক্ষেত্রফল/ বৃত্তকলা AOC এর ক্ষেত্রফল =  8/90° [ : ∠AOC = 90°]

বা, বৃত্তকলা AOB এর ক্ষেত্রফল = 8/90° × বৃত্তকলা AOC এর ক্ষেত্রফল

= 8/90° × 1/4 × বৃত্তের ক্ষেত্রফল

8/90° × 1/4 × πr2

= 8/360° × πr2

সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল = 360° × πr2

 

বৃত্ত সংক্রান্ত পরিমাপ

 

উদাহরণ ১৯.

একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 56° কোণ উৎপন্ন করলে, বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধান:

মনে করি, বৃত্তের ব্যাসার্ধ r = ৪ সে.মি., বৃত্তচাপের দৈর্ঘ্য s এবং বৃত্তচাপ দ্বারা কেন্দ্ৰে উৎপন্ন কোণ 8 = 56°

আমরা জানি, s = πr8/180° = (3.1416 x 8 x 56°)/180°  সে.মি. = 7.82 সে.মি. (প্রায়) এবং

বৃত্তাংশের ক্ষেত্রফল  8/360 × πr2 = 56/360° x 3.1416 x 82 বর্গ সে.মি. = 31.28 বর্গ সে.মি. (প্রায়)

উদাহরণ ২০.

একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সে.মি. হলে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় কর।

সমাধান:

মনে করি, বৃত্তের ব্যাসার্ধ r

বৃত্তের ব্যাস = 2r এবং পরিধি = 2πr

প্রশ্নানুসারে, 2πr – 2r = 90

বা, 2r (π – 1 ) = 90

বা, r = 90/2 (π – 1 ) =  45/(3.1416 – 1) = 21.01 সে.মি. (প্রায়)

নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ 21.01 সে.মি. (প্রায়)

উদাহরণ ২১.

একটি বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার। মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর।

 

বৃত্ত সংক্রান্ত পরিমাপ

 

সমাধান:

মনে করি, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ । এবং রাস্তাসহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ R.

r = 124/2মিটার = 62 মিটার এবং R = (62 + 6) মিটার = 68 মিটার

বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল = πr2 এবং রাস্তাসহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল = πR2

রাস্তার ক্ষেত্রফল = রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল – মাঠের ক্ষেত্রফল

= (πR2 – πr2 ) = π(R2 – r2)

= 3.1416(682 – 622) = 3.1416(4624-3844)

= 3.1416 x 780 = 2450.44 বর্গমিটার (প্রায়)

নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল 2450.44 বর্গমিটার (প্রায়)

উদাহরণ ২২.

একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সে.মি. এবং বৃত্তচাপের দৈর্ঘ্য 14 সে.মি.। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় কর।

সমাধান:

মনে করি, বৃত্তের ব্যাসার্ধ r = 12 সে.মি., বৃত্তচাপের দৈর্ঘ্য ৪ = 14 সে.মি. এবং কেন্দ্ৰে উৎপন্ন কোণের ডিগ্রি পরিমাণ ৪

আমরা জানি, s = πrθ/180

বা, πrθ = 180 x 8

বা, θ = (180 x s)/πr = (180 x 14) /(3.1416 x 12) =  66.84° (প্রায়)

নির্ণেয় কোণ 66.84° (প্রায়)

 

উদাহরণ ২৩.

একটি চাকার ব্যাস 4.5 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে?

সমাধান:

দেওয়া আছে, চাকার ব্যাস 4.5 মিটার।

চাকাটির ব্যাসার্ধ r = 2.25 মিটার এবং পরিধি = 2πr

মনে করি, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে n বার ঘুরবে।

প্রশ্নানুসারে, n x 2πr = 360

বা, n = 360/2πr =  360 /(2 x 3.1416 x 2.25) =  25.46 (প্রায়)

চাকাটি প্রায় 25 বার ঘুরবে।

উদাহরণ ২৪.

211 মিটার 20 সে.মি. যেতে দুইটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরলো। চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় কর।

সমাধান:

211 মিটার 20 সে.মি. = 21120 সে.মি.

মনে করি, চাকা দুইটির ব্যাসার্ধ যথাক্রমে R ও r যেখানে R>r

চাকা দুইটির পরিধি যথাক্রমে 2πR ও 2πr এবং ব্যাসার্ধের অন্তর (R – r)

প্রশ্নানুসারে, 32 x 2πR = 21120

বা R = 21120/(32 x 2π) = 21120/(32 x 2 x 3.1416) = 105.04 সে.মি. (প্রায়)

এবং 48 x 2πr = 21120

বা, r = 21120/(48 × 2π) =  21120/(48 x 2 × 3.1416) = 70.03 সে.মি. (প্রায়) .

R – r = (105.04 – 70.03 ) = 35.01 সে.মি. = 0.35 মি (প্রায়)

চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর 0.35 মিটার (প্রায়)

উদাহরণ ২৫.

একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সে.মি.। একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান । বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।

সমাধান:

মনে করি, বৃত্তের ব্যাসার্ধ r = 14 সে.মি. এবং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য a

বৃত্তের ক্ষেত্রফল πr2 এবং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = a2

প্রশ্নানুসারে, a2 = πr2

বা, a = √πr = √3.1416 x 14 = 24.81 (প্রায়)

নির্ণেয় দৈর্ঘ্য 24.81 সে.মি. (প্রায়)

উদাহরণ ২৬

চিত্রে ABCD একটি বর্গক্ষেত্র যার প্রতি বাহুর দৈর্ঘ্য 22 মিটার এবং AED ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর।

 

বৃত্ত সংক্রান্ত পরিমাপ

 

সমাধান:

মনে করি, ABCD বর্গক্ষেত্রটির প্রতিবাহুর দৈর্ঘ্য a.

সুতরাং, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2

আবার, AED একটি অধিবৃত্ত

অর্ধবৃত্তের ব্যাসার্ধ r =22/2 মিটার = 11 মিটার

সুতরাং, AED অর্ধবৃত্তের ক্ষেত্রফল = 1/2πr2

.:. সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল = ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল + AED অর্ধবৃত্তের ক্ষেত্রফল

= (a² + 1/2πr²)

=  (222 + 1/2 × 3.1416 × 112 ) = 674.07 বর্গমিটার (প্রায়)

নির্ণেয় ক্ষেত্রফল 674.07 বর্গমিটার (প্রায়)

উদাহরণ ২৭.

চিত্রে ABCD একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 10 মিটার এবং DAE একটি বৃত্তাংশ। বৃত্তচাপ DE এর দৈর্ঘ্য এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।

 

বৃত্ত সংক্রান্ত পরিমাপ

 

সমাধান:

বৃত্তাংশের ব্যাসার্ধ r = AD = 12 মিটার এবং কেন্দ্রে উৎপন্ন কোণ ৪ = 30°

বৃত্তচাপ DE এর দৈর্ঘ্য = πεθ/180

= (3.1416 x 12 x 30)/ 180  = 6.28 মিটার (প্রায়)

ADE বৃত্তাংশের ক্ষেত্রফল = θ/360 × πr2

= 30/360 x 3.1416 x 122

= 37.7 বর্গমিটার (প্রায়)

আয়তক্ষেত্র ABCD এর দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 10 মিটার

আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ = 12 × 10 = 120 বর্গমিটার

সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল = ( 37.7 +120) বর্গমিটার = 157.7 বর্গমিটার (প্রায়)

নির্ণেয় ক্ষেত্রফল 157.7 বর্গমিটার (প্রায়)।

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha